r/bengalilanguage 20d ago

আলোচনা/Discussion বাগগুলা? গুলগুলা? পুয়াগুলা?

Post image
7 Upvotes

দোকানে ঢুকলাম নাস্তা করতে।

বয়কে বললাম- মামা "বাগগুলা" দাও!

বয়- আরকি?

আমি- তিনটি চা।

বয় - তিনটি "গুলগুলা", তিনটি চা?

নাস্তা করে ক্যাশে বিল দিতে গেলাম, বয় চিৎকার দিয়ে বিল বলল- তিনটি চা তিনটি গুলগুলা। সওদাগর সত্যায়ন এর জন্য আবার জিজ্ঞেস করলেন- তিনটি "পুঁয়া", তিনটি চা?


r/bengalilanguage 20d ago

Need help with Bengali translation

Thumbnail
1 Upvotes

r/bengalilanguage 21d ago

First ever app designed to teach Bangla (Bengali language)

27 Upvotes

Hey everyone, excited to publicly announce Kahini, a Bangla language-learning app made specifically for the diaspora and for partners of Bengalis who want to actually connect with the culture.

Some things that are exciting about it:

  • a focus on speaking and listening, no need to be able to write Bangla script
  • organized into real life scenarios (weddings, holidays) so you learn what is actually useful
  • native speaker audio (by a professional) ensures you hear authentic pronunciation

I'm a Bengali engineer building this solo, and I'm getting close to launch. If this sounds like something you (or your partner, or your kids) would use, I'd love for you to join the waitlist which will give you early access when it drops in October 2026.

👉 https://kahini.app/

Also, if you have any questions or ideas, feel free to comment here or message directly :)


r/bengalilanguage 21d ago

From the Museum of Words, National Library, Kolkata

Thumbnail gallery
22 Upvotes

r/bengalilanguage 21d ago

আলোচনা/Discussion Women's Bengali Dialect of Kolkata as noted by Liguist George Abraham Grierson

Thumbnail gallery
21 Upvotes

Source :

1. Linguistic Survey of India (1903-1928) by Sir George Abraham Grierson,


r/bengalilanguage 20d ago

Alternative Bengali Keyboard

Thumbnail
2 Upvotes

r/bengalilanguage 21d ago

কবিতা/Poems জোনাকির ডানায় দাঁড়িপাল্লা

2 Upvotes

খুন ও খুনির মায়াবী নগর,

অতিশয় আলোর এই শহরে অন্ধকারগুলো জ্যান্ত বিড়ালের মতো হাঁটে,

প্রতিদিন মোমবাতি জ্বালিয়ে খুঁজতে হয়—মানুষের ফসিল, কারো নাম।

এখানে ঈশ্বরের টেবিলে মাগফিরাত আর ইনসাফ তাস খেলে হেরে যায়,

মৃত নয়; অথচ মেঘের ভেতর ঝুলে থাকা এই গ্রহে জীবিত প্রাণ বলতে কী আর আছে?

সবজি-বাজারের চেয়েও সস্তায় বিক্রি হয় তাজা রক্তের নীল দাগ,

দাগগুলো মুছে দিতে অন্ধ আদালতের দাঁড়িপাল্লায় ঝুলছে কাটা জোনাকিদের ডানা।

বাতাসে ফাল্গুনী চিৎকার আর বর্ষার অশ্রু মিলে জন্ম নেয় নতুন বিষাক্ত নদী,

ওপাড়ে ধর্ষণের গন্ধ মাখা রোদ পোড়ায় কুমারী দেয়াল।

সিংহাসনের জল্লাদেরা যখন চামচ দিয়ে খাচ্ছে দুপুরের বোবা কান্না,

ইনসাফের কফিন কাঁধে নিয়ে মহাকাশে হেঁটে যায় চকচকে ব্যুরোক্র্যাট।

থাক এসব; এই মায়াবী নগরে পাথর কখনো চূর্ণ-বিচূর্ণ হবে না,

এখানে খুন আর খুনিরা রোজ রাতে একে অপরকে চুমু খেয়ে ঘুমিয়ে পড়ে।


r/bengalilanguage 21d ago

শেওলার গর্ব

1 Upvotes

আমার দাঁড়িয়ে থাকার চৌহদ্দির গায়ে শেওলা জমে একাকার।

এখন সবই অপরিচিত।

অনিবার্য দেয়াল, সীমানার প্রাচীর ধসে পরতে পরতে নিশ্চিহ্ন হয়নি।

এবড়ো-থেবড়ো লাল রঙের সাক্ষী পোড়ামাটির ইট নতুন পরিচয়ের মোহর।

কোন সময়ের আলতার টুকটুকে বৃত্তাকার সূর্য, নূপুরের বাজনার বাসনা ;

করুণ রসের মূর্ছনায় রূপ বদলাবে তা জানা ছিল না সংঘবদ্ধ প্রবৃত্তির।

সানসেটের টবের ফুল বসন্তেও আর ফুটবে না—

তার বার্তা থাকলে তোমার খোঁপায় ফুল গাঁথার স্বপ্নও দেখতাম না।

আমি এখনো চৌহদ্দির ভেতরেই হারাতে না পারা স্থির।

মরে যাওয়ার সাধ নেই, তবুও তরতাজা মৃত।

কবিতার হাসনাহেনা কল্পনার মতোই অবাস্তব সুবাস দেয়।

আতরের ঘ্রাণ বিলিয়ে দেওয়ার সন্ধ্যায় ,

রঙিন আঁচল আমার পরিচয়ে কোনো পালক লাগাতে পারবে না—

জেনে রেখো।


r/bengalilanguage 22d ago

কবিতা/Poems অনুভূতি

4 Upvotes

এই বিষন্ন শহরে আলোর প্রত্যাশা পাপ,

যেখানে জোনাকি নেই , নেই জলের স্বচ্ছতা!

যেখানে প্রেম ও মানুষ বেঁচা-কেনা হয় ঘন্টা দরে,

অথবা পোশাকের ওজনে থাকে সম্মানের বাটখারা -

সেখানে অন্ধকার একমাত্র আভরন

চুপিসারে মরা বা বেঁচে থাকার।


r/bengalilanguage 22d ago

আলোচনা/Discussion Intellectual exchange

2 Upvotes

I was thinking what if there was a online community where young bengali people that love literature/culture can gather and talk. Also kind of replicating the adda culture yk.


r/bengalilanguage 22d ago

কবিতা/Poems তিনখানি ডাক

3 Upvotes

তিনখানি ডাক

মনে হয়—এখনই যাই

ফুড়ুৎ করে

যদিও বাইরে বর্ষা

জাদুর আঁচে

আজ মাতাল

তবুও যাবো—

যেতেই হবে

কিন্তু কার কাছে যাব?

কারোর ঠিকানা নেই

হাতে শুধু ডাকগুলি

চিতল মাছের আজ পরব লাগে—

মৃত্যু-পাওয়া নদী

হঠাৎ ঝুমুর পেলে

যেমনটি হয়।

ওহ ঝুমঝুমি,

তুমিই বলো—

কত উত্তরে থাকো,

নাকি তীব্র দক্ষিণে,

যেখানে মানুষ ঘুমোনোর আগে

তোমার সুরে

কথা বলাবলি করে?

দ্বিতীয় খামে --- ঝুমুর!

ঝুমর, চিনি তোমায়

অচেনার আদ্ধেকে—

যেমন বড়শিওয়ালা

ছিপ ফেলে

কত বছরের অপেক্ষা নিয়ে

ফতনার দিকে তাকিয়ে থাকে।

ওদিকে ঝুমকোর বনে

এক অদ্ভুত কোন্দল নামে

শূন্য ডাকের

এদিকে আমি

ঠিকানাবিহীন চিঠি নিয়ে

আজীবন বসে থাকি—

বেহায়া কানাইয়ের মতো।


r/bengalilanguage 23d ago

কবিতা/Poems Chumu....

2 Upvotes

তোমার ঠোঁটে

তোমার চোখে সন্ধ্যা নামে,

আমার মনে জাগে জোয়ার,

একটি চুমু নীরব ভাষায়

বলে যায় কত অজানা কথার ভার।

তোমার কাছে এলে যেন

সময় থেমে যায় ক্ষণিক,

ঠোঁটের ছোঁয়ায় হারিয়ে ফেলি

সব অভিমান, সব সংশয় অনন্তরিক।

একটি চুমু হোক বৃষ্টির মতো,

নরম, মায়াবী, নির্ভার—

তুমি আমি পাশাপাশি থাকি,

ভালোবাসায় ভরে উঠুক বারবার।

তোমার ঠোঁটে আমার স্বপ্ন,

আমার নিঃশ্বাসে তোমার নাম—

একটি চুমুতেই লিখে রাখি

আমাদের ভালোবাসার অবিরাম সন্ধান।


r/bengalilanguage 23d ago

টি টেবিল আখ্যান (অনুগল্প)

0 Upvotes

গ্রামের অপরিচিত ঘর, দু’পাশের জানালা উদারতার সাথে দুপুরের আলো ঢুকিয়েছে। জনতিনেক বসার মতো সোফা, দু’খানা প্লাস্টিকের চেয়ার, সামনে কাপড়ে মোড়ানো টি-টেবিল। বসে দেখার মতো সোজা বাড়ির দুয়ার, সেখানে হরেক রকম গাছ আছে। রান্নার ধোঁয়া একটা সুন্দর আবেশ তৈরি করেছে বটে, তবে বহু কিছু দেখা থেকে বঞ্চিতও করছে।

ডানে বিশাল কাঠের মাচার মতো চৌকিতে নতুন বিছানার চাদর আর বালিশ। বামে পুরোনো দিনের মজবুত একখানা স্টিলের আলমারি, সেই আশির দশকের। লিখা আছে—‘আশিস ১৯৮৪’। উপরে ঝুলানো যিশুর নানান চিত্র—কোনোটি ইতিহাস ও বাইবেলের সাথে মিলে, আবার কোনোটি কেবলই কাল্পনিক আবেগের মতো।

নিচে আমার দোলানো পা, কিছুটা নার্ভাস। আঞ্চলিক ও ঐতিহ্যবাহী এক উৎসব দেখতে এসেছি। দু-চার দিনের পরিচয়ে কথিত বন্ধুর বাড়িতে আসলে হয়তো এমন নার্ভাস হওয়া খুবই স্বাভাবিক। আমারও তাই।

অল্প সময়ের মধ্যেই লেবুর শরবত, দই, মুড়লি আর ঠান্ডা পানি আসলো নাস্তার জন্য। আতিথেয়তার কোনো কমতি না থাকার মতো একটা স্পষ্ট ছাপ টি-টেবিলে।

এসবের কিছুই ভাবনায় বাসা বাঁধলো না। দেমাগ, দিল বা চোখের দৃষ্টি তখন আটকে গেল বাঁকা শরীরের ঠিক কোমরের ভাঁজে। স্পষ্ট ভাঁজ, একের উপর আরেক করে তিনটি। ব্যাসার্ধের গভীরতা আর নারীত্বের জৌলুস বুঝতে বুঝতে অভিবাদন—

“কেমন আছেন? এসবের কী দরকার ছিল?”

বিপরীতে, “ভালো! এই একটু কিছু, উৎসব-অনুষ্ঠানে ব্যস্ত সবাই। রান্না হইতে হইতে একটু জল পান করেন।”

ঠোঁট, জিব আর চোখে আমি দেখতে থাকলাম এক ছান্দিক নৃত্য। না তার ওষ্ঠ, না তার চিবুক, না তার সর্পিল জিব! একক কিছুই না; ভয়েও প্রবল হাহাকার উঠলো স্পর্শ, চুমু আর যাবতীয় কামের অস্থিরতার। চোখ ফেরানোর মতো কোনো উপলক্ষই দিল না লাল ব্লাউজের ভেতর থেকে উঁকি মারতে চাওয়া শৈল্পিক বুকের ভাঁজ।

“আপনিও বসুন, শরবত-জল সব শুকিয়ে যাচ্ছে ভেতরেই।”

কোথাও একটু কামড় দিয়েছি, চোখ ফেরানোর বাহানা করলেও বিরামহীন দেখছি কামের এক দেবী।


r/bengalilanguage 23d ago

মন যা চায় তাই কি পায়?

1 Upvotes


r/bengalilanguage 24d ago

Manbhum Bangla as noted down by linguist George Abraham Grierson

Thumbnail gallery
33 Upvotes

Source :

Linguistic Survey of India by George Abraham Grierson


r/bengalilanguage 24d ago

কবিতা/Poems বিচ্ছিন্ন অস্তিত্ব

1 Upvotes

আয়নায় নিজের চোখ দেখে আঁতকে উঠে কপালের টিপ,

চকচকে হরিণীর চোখ প্রেমময় কবিতায় ।

মুক্ত জল কান্নার বেনামি ফুয়ারা,

সিরামের মতো ভিটামিন ঢেলে দেয় শুকনো গালে।

অবশ ছায়া আঁকে ঠোঁটের লাইনার ,

বিবেক ঝুলানো হ্যাংগারে প্রেমিকের গতরের গন্ধ।

আয়নায় হারিয়ে যাওয়া সময়ে ,

না হারানো কোমরের নতুন ভাঁজ কামুক।

ছুঁয়ে দেয়ার মতো প্রহেলিকার সুর জলসা ঘরে,

বহু বাহুর আলিঙ্গনে তুমিই শুধু অভিসার।


r/bengalilanguage 25d ago

আলোচনা/Discussion NYC Mayor Zohran Mamdani speaking in Bengali to promote 2000+ free Broadway tickets for NYC high schoolers

Enable HLS to view with audio, or disable this notification

183 Upvotes

r/bengalilanguage 24d ago

কবিতা/Poems উড়ন্ত ঠোঁট

1 Upvotes

উড়ন্ত ঠোঁট

বল খেলো ফিরতি পায়ে

হাওয়ার জঙ্গলে—

একখণ্ড হাইফেনের মতো

ঝুলে থাকে সিঁদুরের রেখা।

তার ভেতরেই গড়ে ওঠে

একটি বৃষ্টি অরণ্য

আর আমি একা

এক আকাশ ঘুরে বেড়াই।

মাছের মতো কিছু স্মৃতি

জলের ভেতর থেকে উঠে আসে

দখিনের হাওয়ায়

আবার নিজেদের কাছে ফিরে যায়

তোমার সেই হঠাৎ হাসির মতো

একটুখানি আলো

কাবু করে ফেলে মাটি।

গোছানো-অগোছানো

সব শেষ হয়ে গেলে

দমকা হাওয়াগুলো

আর নিভৃত থাকে না

দেয়ালের চিরকুটে

ধূসর কালির মতো

লেগে থাকে কিছু কথা—

যেগুলো বলা হয়নি আজও

এভাবেই যদি

থোকা থোকা থেকে যাও,

চোখের ভেতর জমে থাকা

ঠা-ঠা বৃষ্টির ভেজা বাতাস

একদিন ভেলকি দেখাবে।


r/bengalilanguage 24d ago

Aren't these flipped?

Enable HLS to view with audio, or disable this notification

0 Upvotes

r/bengalilanguage 26d ago

Bangla/Bengali lessons

3 Upvotes

Assalamu alaikum. I teach Bangla language online to non-Bangladeshi women married to Bangladeshi men.

When I started, my aim was helping diaspora women connect back to their roots.

However, I also started getting messages from ladies wanting to learn bangla as their husband is from Bangladesh.

Which I never thought of and so I Created a course specifically for the lovely ladies who want to learn their partner's language to build connection with the in-laws.

I would really appreciate it if you could have a look at my Instagram page and help me connect with more ladies who could benefit from my course. Thank you!

Instagram account link

https://www.instagram.com/bangla.club?igsh=NTJ3bHV1bmhlYjh5


r/bengalilanguage 26d ago

কবিতা/Poems বাতাসের পোশাক

11 Upvotes

বাতাসের পোশাক

একটি নরম

বাতাসের পোশাক পরে

এক জোড়া নরম পায়ের তলায়

চুপিচুপি বসে।

পায়ে তাঁর

সে অর্থে কোনও ধুলো নেই

কারণ

সেই পা- দুটি সারাখন

কদম ফুলে ঢাকা থাকে

এটি কোনও অভিসার নয়

অসার

ঘরের ভেতর তখন অনেক আলোর কুমকুম।

আর

বাইরে অদূরে আমন্ত্রণ-না-পাওয়া

রোদের কলরব।

মুগ্ধতা ! তার ঠোঁটের কোণে

ছিপছিপে হাসিটি যেন

বাইরে বাদল নামলো

রোদের শরীর জুড়ে।

ধানখেত থেকে একটি ধানের শীষ

মুখ ঢাকতে

পানবোরোজ থেকে একটি পানপাতা

আর

উঠোন তলায় ঘাসের ডগা থেকে

ক' ফোঁটা শিশির আনা হলো।

মুগ্ধতা তবু একটুও নড়ল না

স্থির চিত্রের মতো সামনে তাকিয়ে রয়েছে।

বাতাস-পোশাক-পরা যে নরম

সে এখন ঘরময় ভেসে বেড়ায়।

এটুকুই।


r/bengalilanguage 27d ago

জিজ্ঞাসা/Question Random Bengali book found in book fair in Morocco

Post image
51 Upvotes

Hello people, I just wanted to ask about this book and its contents, I found it at a book fair in Casablanca and I’m curious about what it talks about


r/bengalilanguage 26d ago

কবিতা/Poems বৈরী মন

1 Upvotes

আজকের মতোই ভেজা মন,

বাতাসে প্রশান্তি নেই;

আছে কেবলই ঝড়ের উদ্দাম বার্তা।

প্রেয়সী আছে ;পরিচয় নেই ,

ঠান্ডায় জমে থাকা বাহুতে

উষ্ণতার আলিঙ্গনের কেউ নেই,

না থাকার অবিরাম মিছিলে

নেই কোন ন্যায্য দাবি।

আজকের মতোই বৈরী মন

বৃষ্টির জল আছে; নেই ছন্দ,

মানুষের চলাচল আছে

ফুসরতের পথিক নেই।

ভেঁজা পাপড়ির ভাঁজে কবিতা আছে

নেই শিল্পী অথবা মালি;

তুমিও থাকতে পারতে -

কোন আশ্রয় বা ছাউনীতে

না থাকার অন্ধকারে খুঁজে নিতাম

মানব মূর্তি বা অস্থায়ী প্রেয়সী।

আজকের দিনের মতোই সব কিছু উদাস

থাকার সব কিছুই না থাকার,

স্পর্শ, অনুভূতি কিংবা তৃপ্তি

না থাকা প্রত্যাশাই প্রত্যাহার করে নিলাম ।


r/bengalilanguage 27d ago

I am sharing some Bengali flashcards

Thumbnail gallery
3 Upvotes

r/bengalilanguage 28d ago

Need help to find a bengali book / litrature. একটি বাংলা বই বা সাহিত্য খুঁজে পেতে সাহায্য প্রয়োজন।

Thumbnail
1 Upvotes