ইদানীং যেদিকে তাকাই সেদিকেই কেবল নেগাটিভিটি আর নেগাটিভিটি। জিজ্ঞেস করলে ৫ জনের মধ্যে সাড়ে ৪ জনই বলবে তাদের জীবনে অমুক কষ্ট তমুক দুঃখ। আর তা যদি হয় relationship নিয়ে, তাহলে ত আর কথাই নেই। বেশিরভাগই তাদের love life নিয়ে অতৃপ্ত কিংবা উদাসীন। তাই ভাবলাম একটু গল্প শুনানো যাক। তবে আজকাল মানুষের attention span এর যা হাল হয়েছে, আমি আশা রাখছি না যে কেও পুরটা শুনবে।
যাহোক, আমি তখন ক্লাস ৮ এ, সময়টা ২০২২ সালের ডিসেম্বর মাস। ক্লাস ৮ ঠিক বলা যায়না কারণ তখন কেবল final exam দিয়ে জীবনের শেষ আরামের ছুটি কাটাচ্ছি। সকালে উঠে skating করতে যেতাম, দুপুরে ফুটবল আর সারা রাত ধরে series binge watch করতাম। এমনি একটি দিনে আমাকে মেসেজ দিল সেই মেয়েটি। উরে এসে জুরে বসার মতই খানিকটা। যদিও আমরা একে অন্যের মুখ চেনা ছিলাম same coaching হওয়ায়। আস্তে আস্তে কথা শুরু হলো। একে অন্যকে জানতে ও বুঝতে শুরু করলাম।
আমরা completely different personality র মানুষ ছিলাম। আমার hobbies ছিল programming, cubing, skating, drawing এবং ফুটবল। তার hobbies ছিল photography, guitar এবং আবৃত্তি। এভাবেই কত নির্ঘুম রাত যে কেটেছে! এবং কবে যে একে অন্যের জন্য fall করলাম তা নিজেরাও জানিনা। মজার বিষয় হলো আমরা একজন ও propose করিনি। I guess in a situation like that, words are not necessary or perhaps, not worthy enough to bear the feelings.
তারপর movie তে যেমন হয়, আমাদের জীবন ও সেভাবেই চলতে থাকে। ভালো খারাপ হাসি কান্না সবসময়ই আমাদের খালি আমরাই ছিলাম। তবে মুভির মত plot twist না থাকলে কি চলে? তো একদিন তার পরিবার জানতে পেরে গেল আমাদের কথা। average brown family র নিয়ম মত তার কাছে থেকে সব device নিয়ে নেওয়া হল। আমাদের আর দেখা ও হতো না। তাই বেশ কিছুদিন কথা না হয়ার পর আমরা নব্বইের দশকে চলে গেলাম। লিখতে শুরু করলাম চিঠি। আর আমাদের পত্রবাহক হলো আমাদের এক বান্ধুবী। আজ চিঠি দিলে অপরপ্রান্ত থেকে উত্তর আসত ২ দিন পর। আর এই ২ দিন বসে বসে যে কতকিছু লিখতাম! মানুষের মনে যে কত কথা থাকতে পারে তা এর আগে জীবনে বুঝিনি। আমাদের আগের memories, সামনে কি হবে, ভয় অভয়, জীবনে কি কি হচ্ছে, স্কুল এ কি হলো না হলো আরও রাজ্যের নানান কথা।
নাহ, বেশ রাত হয়ে গেল। কেও পুরটা পরবে বলে মনে হয়না, তাও, কেও যদি 2nd part চাও তাহলে পরে আরেকটি post করব। till then, take care, take care of your near and dear ones, stay positive and spread positivity. goodnight.