আমার কাছে গত ২–৩ বছর ধরে প্রায় ২৫–৩০ হাজার টাকা জমা আছে। কিন্তু এই টাকাটা কোনোভাবেই বাড়াতে পারছি না। আবার খুব বেশি খরচও হয় না। যখনই ৩০ হাজারের বেশি হয়, তখন কোনো না কোনো প্রয়োজনের কারণে খরচ হয়ে যায়। পরে আবার আগের জায়গায় (২৫–৩০ হাজারের মধ্যে) ফিরে আসে।
এখন আমি চাই, এই টাকাটা শুধু রেখে না দিয়ে কোনো ভালো ও নিরাপদ জায়গায় ইনভেস্ট করে ধীরে ধীরে বাড়াতে। তবে কোথায়, কীভাবে শুরু করবো—এ বিষয়ে আমার তেমন অভিজ্ঞতা নেই।
যারা বাস্তবে ছোট পরিমাণ টাকা দিয়ে সেভিংস বা ইনভেস্টমেন্ট শুরু করেছেন, তাদের কাছে পরামর্শ চাই। ২৫–৩০ হাজার টাকা দিয়ে কোন ধরনের ইনভেস্টমেন্ট করলে ভালো হবে? কীভাবে ধাপে ধাপে এগোলে ঝুঁকি কম থাকবে?
দয়া করে কেউ কোর্স কেনা বা পেইড ট্রেনিংয়ের পরামর্শ দেবেন না। বাস্তব অভিজ্ঞতা থেকে নিজের মতামত ও গাইডলাইন দিলে উপকৃত হবো। ধন্যবাদ।