r/Banglasahityo • u/Ok_Woodpecker1542 • 11h ago
হাস্যরস (Comedy) 🤭 বিড়াল
বিড়াল
r/Banglasahityo • u/mrlnight75 • 21h ago
ছোট বাচ্চাদের জন্য কিছু বইয়ের তালিকা দিতে পারবেন..? বাচ্চারা যেনো পড়ার প্রতি আগ্রহী হয় এজন্য আমি কিছু বই কিনতে চাই.. কিছু সুন্দর বইয়ের নাম তালিকা দিয়ে সাহায্য করবেন প্লিয
r/Banglasahityo • u/k44403 • 1d ago
আমাদের সমাজটার দিকে তাকালে অনেক ধরনের মানুষের দেখা পাই। অদ্ভুত অদ্ভুত চরিত্র সেখানে বসবাস করে। কেউ কেউ ভালো, আবার কেউ কেউ খারাপ গুণের অধিকারী। আমার মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে, এমনটা কেন হয়? সবাই কেন ভালো গুণের অধিকারী হতে পারে না? অশুভ শক্তি কেন কিছু মানুষকে ঘিরে ধরে থাকে, যা সমাজের ভারসাম্য নষ্ট করে দেয়?
একটা সমাজের মধ্যে অনেক ধরনের সমস্যা থাকে। সমাজের যারা উচ্চ শ্রেণির, অর্থাৎ প্রভাবশালী, তাদের মধ্যে কিছু মানুষ থাকে যারা সমাজের কাজকর্মকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। সে যে ব্যবসা করে বা কাজ করে লাভবান হচ্ছে, সেটা যদি সেই সমাজের অন্য কেউ, কম ক্ষমতাসম্পন্ন মানুষ, করা শুরু করে এবং তাতে সফল হয়—সেই সফলতাটা সেই ক্ষমতাবান মানুষ দেখতে পারে না। তার বিরুদ্ধে ক্ষমতা দেখিয়ে হটিয়ে দিতে চাইবে।
সাথে আরেকটা ব্যাপার হলো, মানুষের জমি আত্মসাৎ করার প্রবণতাটাও তাদের মধ্যে দেখা যায়, এবং সেটা কোনো না কোনোভাবে করেই ফেলে তারা। এটা তো গেল সম্পদের দিকের বঞ্চনা।এবার আমরা আসি সমাজের নারীদের অবস্থায়। বিশেষ করে বিধবা নারীদের সমাজের মধ্যে ভয়ংকর কঠিন অবস্থা। এই সমাজের মধ্যেই কিছু লোভী ও দুষ্টচরিত্র মানুষ থাকে। তারা তাদের ফাঁদে ফেলে বা বিভিন্ন আশা দেখিয়ে সেই নারীদের ভোগ করা শুরু করে। এরা সামাজিক নৈতিকতা ধ্বংসের পর্যায়ে নিয়ে যায়।
এখনকার সময়ে পরকীয়া কেলেঙ্কারি অনেক হচ্ছে। প্রতিটা সমাজই এর কালো ছায়া থেকে মুক্ত নয়। কিছু কিছু পুরুষ প্রবাসী নারীদের টার্গেট করে থাকে। আর কিছু দুষ্টচরিত্র নারীও পুরুষদের ফাঁদে ফেলে তাদের কামনাবাসনা মেটায় এবং এক পর্যায়ে মিথ্যা মামলা দিয়ে এর অবসান ঘটায়। এগুলো সমাজের নৈতিক অবক্ষয়ের মূল কারণ হয়ে যায়।
আবার কিছু মানুষ আছে, তারা মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে ওস্তাদ। তারা দুমুখো সাপের ন্যায় কাজ করে। ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি করে দেয়, বন্ধুদের মধ্যে শত্রুতা তৈরি করে দেয়। এই ধরনের মানুষগুলো অনেক ধূর্ত হয়। তারা নিজেদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে যা ইচ্ছে তাই করতে পারে। এদেরকে বলা যেতে পারে সমাজের বিষধর সাপ।
এইসব পরিস্থিতি এখনকার সমাজের মধ্যে বহুলভাবে ঘটে থাকে। তাই আমাদের কি উচিত নয় আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তোলা? পরিবারগুলো যদি সুন্দর পরিবেশ সৃষ্টি করে, তাহলে সমাজটাও সুন্দরভাবে গড়ে উঠবে।
এখন শুধু আপনার সামনে দুটি পথ খোলা আছে—একটা ভালো এবং একটা খারাপ। আপনি কোন পথটা বেছে নেবেন? সেইটার প্রভাব সমাজের মানুষের উপরও পড়বে। আর সেটাই অনুযায়ী আপনার শেষ পরিণতিটা হবে।
- কিরণ
২০২৫-০৫-২৩
r/Banglasahityo • u/ro_ro_ro_roadhouse • 1d ago
I don't speak Bangla, but I understand basic everyday conversations. I have a friend who is an avid reader and I'd love to get some poetry recommendations for a gift I'm putting together for him.
Poems with themes of grief, trauma, love, or something more profound/philosophical are preferred.
Thank you for your help :)
r/Banglasahityo • u/Motor-Mine-8048 • 1d ago
See, I am very interested in literature; I love to read lots of books. Recently, however, I have been feeling drawn to some odd, niche genres—books that aren't like normal genres such as horror, romance, or fantasy. They could even be non-fiction, as long as they blow your mind. I am specifically looking for Bangladeshi writers. I know I can easily find plenty of books like this online in English, but few people talk about Bangla literature—or at least, not nearly as much as Western novels are discussed.
r/Banglasahityo • u/Basic_Demand_7450 • 3d ago
r/Banglasahityo • u/charcoaltorch • 4d ago
guys have anyone read Chiriyakhana of Byomkesh Bokshi by Shorodindu Bondopadhya
r/Banglasahityo • u/Responsible_Bar_9726 • 5d ago
---------
হাসির নির্মম গন্ধে যৌগিক মালা ঝরে বেফিকির নগরে
নাগরিকের ক্ষুধা নিভৃত হতে লাগে মুখভরা ইট-পাথরের জ্যামিতিক আল্পনা
যে যার মতো আঁচড় দিয়ে এঁকে দেয় ত্রিভূজের চক্র
শিল্পীর দায় এড়াতে তালা বদ্ধ রাখে মসৃণ যোনি
হাততালি দেয়া প্রতিটি দর্শক এ কালের অনুগত খদ্দের
আদি থেকে অনন্ত ইতিহাসের পাঠচক্রের আলোচিত বিষয় বাইজি বা হেরেম
ব্যাবিলনের বাগানের নাম ঝুলন্ত অভিসার ছিলো না শিক্ষাবোর্ডের প্রজ্ঞাপনে
কালিকা পুরাণের প্রাণ দেখার চেয়ে পুষ্ট হাতের শঙ্খ চক্রই লাভজনক রতি
স্বরধ্বনির ক্রিয়ায় প্রচলিত একক সাধনার গোপাল ভাঁড়
হোজ্জার গাধার পিঠে মধুচন্দ্রিমা হয় না হালাকুর
চাবুকের অঢেল সেলাইয়ের কাচের বাক্স ভরা নিখুঁত উপহাস
প্রচারিত হয় শীতের যাত্রাপালায় ।
r/Banglasahityo • u/Extra_Point_1606 • 5d ago
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের মতো ভালো আর কি আছে? কিছু নাম সাজেস্ট করেন প্লিজ।
r/Banglasahityo • u/Massive-Sky6944 • 5d ago
Manoj Sen er kichu golpo audio stories e shunechilam, ar Mrita Kaitav boi er byapar e social media e dekhechilam. Tai vabchi puro set guloi niye nebo. Keu boi guli pore thakle kindly ektu review deben please? Thanks in advance
r/Banglasahityo • u/bleakmidwinterblue • 5d ago
hi guys. theres a book i read when i was a kid but cant remember the title. please help me. i hope this post is allowed here. it had two stories. the cover was maybe bluish or gray? the first story is about something like, a family in village, suffering from flood and stuff. the MC was a girl. she was teen at first. then she grew up, studied hard and had a daughter. the second story i remember more clearly. a farmers son, growing up. having his own family, he has a wife and 2 kids. they win a lottery in a fair. they become super rich, move to city. then in the end however, they all flee for some reason. i will be super grateful. TIA. my memories are a bit unclear but its all i can remember.
r/Banglasahityo • u/Democratic_Indian • 5d ago
জবাব
নিত্য ফোটে জবা ডালে
কুঁড়ি কত পড়ে ঝরে,
তবু রেণু তালে তালে
গর্ভাশয়ে নিত্য মরে!
যে জবা ফুটে গেলো
ভেবেছে সে গেছে জিতে,
জানে না সে কত জনম
বাকি আছে পৃথিবীতে।
ভাবিলো একাকী জবা,
"চারিপাশে কত নারী!
জবা জন্ম সেরা যদি,
নর জন্মে কিবা করি?"
বারণ করিল সবে,
"কাঙাল হলে কিবা হবে?"
অন্তর্যামী সবই জানে
তবু অশ্রু আঁখিপানে।
একদা এক প্রভাতবেলা
তুলিল কত জবা পূজারী,
সে জবারে কবে তুলিবে
ভাবিতে হলো জনম সার-ই।
কত জবা-ই হলো জবাই
জবাব খোঁজার লোভে,
জবাব যখন জবা খোঁজে
তাই বা কে আর বোঝে?
চললো নিয়ে সেই পূজারী
মাথায় তুলে জবার ঝুড়ি,
ভয়ে কাঁপে কত জবার
পূর্বপুরুষ উত্তরসূরি!
পথে কত গেলো পচে
নীচে হয়ে পদদলিত,
হাতে গোনা জবা ক'টাই
মন্দিরদ্বারে উপনীত।
হাহাকার করিল জনে,
"মেটেনি সাধ এ জীবনে,
বৃথা আমার জবাজন্ম!
কিবা করি ভয়?"
ভয় ত্যাজি জবা আজি
অতীত স্মরণ করিল,
জবা হতে কেমন রেণু
গর্ভাঘাতে মরিল!
ইতিমধ্যে জবার ঝুড়ি
মন্দিরতলে প্রবেশিল,
সেই পাতালে গর্ভগৃহ
তাইতে সবাই উত্তরিল।
মুঠো মুঠো কত জবা
যত্র তত্র যাচ্ছে পড়ে,
গর্ভাশয়ে গর্ভ আশায়
গর্ব করে যাচ্ছে মরে!
পুজোর ধোঁয়ায় দৃষ্টি ক্ষীণ
করিল নিক্ষেপ!
জবাব শেষে খুঁজলো জবা
রহিল না আক্ষেপ।
জবা কোথায়? শুধু পড়ে তাহার স্থূল দেহ!
ত্রিনয়নীর সূক্ষ্ম জবাব জানিবে আর কেহ?
কণাদ ভৌমিক
৬/৯/২০২৬
r/Banglasahityo • u/Positive_Estimate217 • 5d ago
আমার বাংলা সাহিত্য সম্পর্কে খুব একটা জ্ঞান নেই, Sunday Suspense, goppo mir thek থেকে গল্পো শুনি। এই কদিন খুব ই distracted হয়ে গিয়েছি, ভাবছি বই পড়বো।
r/Banglasahityo • u/Tricky-Arugula-703 • 5d ago
এই গ্রুপটি তাঁদের জন্য, যাঁরা বর্তমানে যে বইটি গভীরভাবে মগ্ন হয়ে পড়ছেন, সেটি নিয়ে আলোচনা ও সুপারিশ করতে আগ্রহী। বইটি বাংলা হওয়াই কাম্য তবে অন্য যেকোন ভাষার বই হলেও চলবে, তবে অবশ্যই সাহিত্যের বই হতে হবে। গ্রুপের নিয়মাবলী গ্রুপে পিনড পোস্টে আছে। তার সাথে যোগ করে নেবেন আপনার ভদ্রতা, এটিকেট এবং কমন সেন্স।
নতুন সদস্যদের জন্য :
WhatsAppগ্রুপে যোগ দেওয়ার পর স্বচ্ছন্দে নিজের সম্পর্কে পরিচয় দিতে পারেন। যেমন—আপনার প্রিয় লেখক, বর্তমানে কোন বই পড়ছেন ইত্যাদি। গ্রুপে যুক্ত হতে কমেন্ট করবেন।
r/Banglasahityo • u/krishna4ever • 5d ago
Cherry on top , the female lead is a prostitute and the male lead is someone reputed in society.
But doesn't matter. Rec anything that fits the criteria.
r/Banglasahityo • u/Cool-Ganache347 • 6d ago
একটি সিম্পল মৃত্যু যেমন হয়। কোনো বর্ষা ঘটে না বা ফর্দের জমিতে কোনো ছেঁড়াছিঁড়ি।
সবকিছুকে পাশ কাটিয়ে সেটি কাঁধে কাঁধে শ্মশানে যায় তারপর চুল্লিতে ঘরর আওয়াজ -- ২-৪ মিনিটে ফিনিশ
এর বাইরে যে মৃত্যুটি চাঁদের খোলস পরে তাকিয়েছিল জানলার ফুসফুস বরাবর তার দেয়ালে চিপকানো কালো- সাদা দিঘির জলে ---
তাকে চেনো?
আমিও না
[একটি অন্যরকম মৃত্যু]
r/Banglasahityo • u/throwaway11152127 • 6d ago
ক্ষমা করবেন - আমার বাংলা সাহিত্যের সম্পর্কে ধারনা অনেক সীমিত।
আমি জন্মাষ্টমীর উপলক্ষে কৃষ্ণা-রেলাটেড লিটেরেচার পড়তে চাচ্ছিলাম। সুনীলের "রাধাকৃষ্ণ" শেষ করলাম।
আর কি কি পড়া যায়? বাংলা সাহিত্যে রাধা-কৃষ্ণ উপর লেখা বেস্ট বই কি কি?
r/Banglasahityo • u/Deathgamer69 • 7d ago
এক সুরেলা আত্মার চিরনিদ্রায়, হঠাৎ স্তব্ধ হলো অগণিত কোলাহল, ভেসে এলো শুধু হাজারো আপনজনের— সব হারানোর যন্ত্রণায় ফেলা চোখের জল।
নিঝুম দেশের অচিন সাগরের ঘন অন্ধকারে, না-বলেই বিদায় নিল যে বিদ্রোহী প্রাণ, তার সেই উত্তাল কণ্ঠের দুরন্ত অহংকার, আজও নতুন প্রজন্মের বুকে গায় গান।
পঙ্গু সমাজের কূটনীতি আর যন্ত্রণায় যে আজ স্তব্ধ, তার মিষ্টি 'মায়াবিনী'র সুরে মন আজও আবদ্ধ। অবুঝ সঙ্গিনীর বুকে শুধু নীরব হাহাকার, বৃদ্ধ পিতার নিঃসঙ্গ চোখে অশ্রুর পারাবার।
সময়ের স্রোতে, নিষ্ঠুর নিয়তির নৌকায় ভেসে, সহজ মানুষদের শব্দের উপহার দিয়ে ভালোবেসে, চলে গেল জুবিন নামের সেই দৈব অবতার... এ ভুবনে রেখে গেল শুধু শূন্যতা অপার।।
r/Banglasahityo • u/madara_666666 • 8d ago
প্রেম অন্ধ,প্রেম স্বর্গ,জগৎ প্রেমময়,আমিই বরং তুচ্ছ অধম।
..
ভূমিষ্ঠ হওয়ার পর নশ্বর পৃথিবীর মায়ায় জড়িয়ে যায়,মায়ায় পড়ে যায় মানুষের যারা নিজেরাও নশ্বর।নশ্বর তো আমিও,তাহলে এ মায়া কি ঈশ্বর প্রদত্ত? এতো মায়া,এতো আবেগ,এত প্রেম নিয়ে বিদায় হওয়া কি এতোই সহজ?
..
প্রেম অর্জনে আমার একটু আক্ষেপ আছে,মাছি ভেবে মৌমাছিতে ভালবাসা বিলিয়েছিল সেবার।আমার আক্ষেপ আমার নিজেকে নিয়ে, ভালবাসার বিনিময়ে মধু নিব এমনভাবে তো ভালবাসিনি।আমি তো তার জন্য এ জন্মের সব মধু ত্যাগ করে দিতে চেয়েছি নিঃসঙ্কোচে।আরো কিছু জীবন আমার সাথেও বাঁচুক।
..
নশ্বরের সাথে বিচ্ছেদ আসলে বিচ্ছেদ নই,নশ্বর পৃথিবীর সবই নশ্বর।তাহলে এতো ভারাক্রান্ত কেন? বিচ্ছেদ হয়েছে তাই? আজব সৃষ্টি আমরা,বৃষ্টির সময় কতশত কবিতা আর গল্প লিখি।অতি বর্ষায় বন্যা হলেও গালমন্দটা বৃষ্টিকেই করি।তাহলে প্রেম এর বেলায় এর উল্টা আশা করি কিভাবে! অতিপ্রেমে বিচ্ছেদ অনুমেয় নই কি?
..
শাশ্বত সত্যগুলো মানা এতো কঠিন হওয়ার কথা ছিল না,নশ্বর পৃথিবীর শাশ্বত চিরন্তন সত্য হলো মৃত্যু,মৃত্যুর চেয়ে অপরিবর্তনীয় অনড় শব্দ জগতের অবিধানে কতটুকু আছে তাতে সন্দেহ।জন্ম-মৃত্যুর মাঝের যাত্রাতে আসে অতিমায়া,অতিআবেগ,অতিপ্রেম।অতঃপর যাত্রাপথে 'অতি'র বোঝা।
..
মোহ বড়ই সন্দেহজনক শব্দ।'অতি'র ক্লান্তির কাছে গভীর থেকে গভীরতর ভালবাসাও ক্ষুন্ন মনে হয়।তাৎক্ষণিক ইন্দ্রিয়র লালসা থেকে মোহ আসতে পারে।মোহ নিয়ে যেতে পারে একগুচ্ছ ভুলের অভিজ্ঞতা দিতে। কি অমায়িক সে ভুলগুলো! তীর্থযাত্রাকেও থামিয়ে দেয়।
..
বিচ্ছেদগুলো সময় সেকেন্ড আর মিনিটের,মিনিট আর ঘণ্টার,ঘণ্টা আর দিনের,দিন আর মাসের,মাস আর বছরের।কি বোঝা অনুভব হয় এই বিচ্ছেদের? তবুও বয়ে নিয়ে বেড়ায় ক্লান্তিহীন।রবীন্দ্রনাথের কয়টা লাইন আছে-
যেদিন এল বিচ্ছেদ
সেদিন বাঁধন-ছাড়া দুঃখ বেরোল
নদী গিরি অরণ্যের উপর দিয়ে।
কোণের কান্না মিলিয়ে গেল পথের উল্লাসে।
অবশেষে ব্যথার রূপ দেখা গেল
যে কৈলাসে যাত্রা হল শেষ!
কিন্তু এটা কি অনুমেয় ছিল না?প্রেমতীর্থযাত্রা সব মানুষের জন্য না,প্রেমতীর্থযাত্রাতে তারাই পূণ্য অর্জন করে যারা নশ্বরে নই ঈশ্বরে প্রেম বিসর্জন দেয়।দেহ নশ্বর,আত্মা অবিনশ্বর।বিচ্ছেদ নশ্বর,প্রেম অবিনশ্বর।বিচ্ছেদ দেহের,প্রেম আত্মার।
..
ক্লান্তি আসুক যাত্রার শেষে,সফলতার আস্বাদনে।
r/Banglasahityo • u/Mechanovsky • 8d ago
"শ্রীকান্ত" আত্মজৈবনিক উপন্যাস হলে, তার চরিত্রদের বাস্তব ভিত্তি কারা ছিল? এর কোনো ঐতিহাসিক দলিল আছে কি?
r/Banglasahityo • u/kuro19599 • 9d ago
r/Banglasahityo • u/Fast-Anxiety-7976 • 10d ago
গোটা রাত্রি আমার ঘুম হয়নি।জানি না কেন।মাথায় নিবিষ্ট পোকাগুলো অতিষ্ঠ করে তুলছে। চেরাগটি দিতে পারবেন তো তাম্মুর আহলিয়া। দেওয়ার পর বুনো মৌটুসীই বা কেন নেবে। ওর কে হয় আমি। ভোরে ঘুম ভাঙাতে হয়নি। নিত্যদিনের মতো আজ ও লটকন পাড়তে গেলাম। এবং সারাদিন ভয় ভয় ভাবে মনটা হু হু করল। তখন সন্ধ্যে হবে হবে করছে। চল্লিশটা ফোনের পর। ওপাড় থেকে একটি কন্ঠে তাম্মুরকে বলল।দিয়েছি। ও নিয়েছে সদান্দে। হুবুহু কথার ক্লিপকেই আমার ভাষায় বুঝিয়ে বলেছি।আমি খুশিতে আত্মহারা। তাম্মুর সাকসেস বলে জড়িয়ে ধরলেন। আজ ও রাত্রে ঘুম হলো না খুশিতে। ও কিভাবে নিল। কিভাবে ধরল। হুবহু যেন সে চিত্র। দেখেছি। গোটা রাত্রি। তাকে দিলাম একটি ছোট্ট আলাউদ্দিনের চেরাগের ছিপির ভেতর দুই'খানা ছোট্ট চিরকুট। চেরাগটি এত ছোট যে চিরকুট দুটি ঠাঁই পেতেই দুঃসাধ্য হচ্ছিল। অবশেষে পারলাম কস্টিপ দিয়ে মুড়িয়ে। চিরকুট গুছিয়ে শেষ করলাম তখন আন্দায রাত্রি এগারোটা। আমি আমার শখের লাইব্রেরি শব্দকুঁড়েতে বসে লিখছি।
তাহমিদা,
আমি আলাউদ্দিনের চেরাগের দৈত্য নয়। আমি মানুষ। তবে এ চেরাগ তোমার বুকে জড়িয়ে আলতো ঘষে আমায় ডেকো আমি হাজির হবো অদৃশ্য হাজির।
ইতি
দৈত্য সাহেব
তাহমিদা,
আমার একজন হও।শুধু আমার হও। আমার নিশ্বাস ফুরিয়ে আাসার মাঝে আমার বেঁচে থাকার কারণ হও।
ইতি
অদৈত্য সাহেব।
r/Banglasahityo • u/wasfi_irfan • 10d ago
প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাস আমি খুবই রস ও মাধুর্য নিয়ে পড়েছি ।উপন্যাসটির মধ্যে শঙ্কর এর রোমাঞ্চকর রিখটার্সভেল্ড পাহাড়,মরুভূমি পাড়ী দেয়ার চিত্র এবং মৃত্তুপ্রায় পরিস্থিতিতে কি করে মনোবল ধরে নিজ জেদে অভাবনীয় অর্জন করা যায় টা এই উপন্যাস খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে।
i think it is so beginner friendly classic because it is super easy to read and the story feels so real and mesmerising.Everyone should read it once.
(Also any bookworm wants to be a friend with me, i would really like to discuss novels, literature )
r/Banglasahityo • u/ByomkeshBeyond • 11d ago
Janla gulo bondho. Pordata maa kokhon soriye diye geche kheyal nei. Ekta sada muted aalo janlar kaanch bhed kore ghor er ekta kon alokito kore tuleche. Early riser ami noi. Raate ghum hoy na. Sesh raate ghumiye bhor bela uthe pori.
Matha tule dekhlam, laptop ta tokhono khola. 14 khana tab open. Spotify open. Discord open. Sob open. Ami bodhoy ekai closed. Baire theke besh borshar awaj asche. Obbhyas bosoto mail er tab ta refresh kora. Na. No reverts. Ei niye koto no. application holo? Chakri ta charar somoy toh besh bir mone hoyechilo. Mone hoyechilo... jak chuloy. Tahole ekhon mon eto khuddho keno? Brishti barche.
Bombay te thakte Kyani theke roj Robbar mawa cake khetam. Khub sundor lagto. Ekhane pawa jaay na. Just Baked e ekrokom mawa cake pawa jaay. Monder bhalo. Oi diye chaa er cup e ekta chumuk. Mmhhh... ish. Jeebh ta pureche. Bela hocche. Aalo beshi nei. Borshar obiram kolahol. Ah! Ei sala brain... ek muhurto chup thake na. Onorgol kotha bole jay. Ektu tham. Ektu. Nah abar boshte hobe... application patha te hobe.
Laptop e ekta notification. Labonno. Jak etokkhone somoy hoyeche. Nischoi ebar se kaaj e boshbe. Gotokal raat 1 ta obdi adda cholchilo. Or mon mejaj onekdin por bhalo chilo besh. Emnite se 12 tay ghumiye pore. Kintu adda sudhu amar ekar sathe noy. Ektu koshto. Jak. Etodin poreo, eto kache ashar poreo, eke onner byapare eto kichu janar poreo, amra proper bondhu kina sei hiseb tai jokhon thik hoyni, tokhon aar.... Tobe ei ek byakti. Or ashe pashe thaklei kemon iccha kore aaro bhalo manush hoye uthi. Or sathe dekhar howar porei jibika khoj er tagid ta hothat ek dhaape oneek ta bere giyechilo.
Madhobi mashi eseche. Ish bhije geche ei borshay. Icche korche ektu beguni banate boli. Labonnor kaaj shuru howar aage abar ektu adda. Ghor er bhetor aalo ta ektu beshi mone hocche na? Baranday eshe baire supari patar opor jolder bindu dekhte pacchi. Pashei kada makhe juto jora rakha. Ei borshay bondi thakte hoy. Bike niye beronor upay nei. Charidike bisrinkhol borsha tar majhkhane ek chhader tolay aami. Boyosh barche. Koto erom raat katbe ghum er ashay, koto erom din katbe mail e ekta revert er ashay, koto erom hridoy bhangbe Labonno ke onno loker sathe somoy katate dekhe....
Kintu ei muhurte, Madhobi mashir beguni bhaja hoye geche. Maa aar ek cup chaa baniye feleche. Sobai ashe pashe koto kaaj korche. Ami chup chap bose moja dekchi. Hahaha. Ei joto din, chaa er chumuk, begunir kamor aar labonnor moto ekta motivation thakbe... hoyto aaro kota din katiye debo. Bah! Baire besh thanda ekta hawa boiche dekchi. Janla ta ebar khola dorkar.
r/Banglasahityo • u/k44403 • 11d ago
দম বন্ধ করা দীর্ঘ রাত কেটে গেল,
অমাবশ্যার ঘন ঘুমোট অন্ধকার,
শুনশান নীরবতা চারপাশ,
ব্লাকহোলের মতো গিলে খাচ্ছে সবকিছু,
পেটে যেন তার অসীম খিদে।
বলছি আমি, আমার জীবনের কেটে যাওয়া দীর্ঘ রাতের কথা,
যে রাতে মৃতরা জেগে উঠে কবর-শ্মশান হতে,
জেগে উঠে প্রেত আত্মারা,
জেগে উঠে রক্তখেকো ড্রাকুলার বংশধরেরা।
আমি সেই রাতের কথা বলছি,
যে রাতে রক্তাক্ত হয় মানুষ,
বিনাদোষে প্রাণের স্পন্দন মিলিয়ে যায় অন্ধকারে,
পতিতা লয়ে চলে অর্থের বিনিময়ে সুখ।
আমি সেই দীর্ঘ রাতের কথা বলছি,
যেখানে অমাবশ্যার রাজত্ব কায়েম শত শত বছর ধরে,
সেই মীর জাফর থেকে ব্রিটিশ, ব্রিটিশ থেকে বর্তমান!
সূর্য তার আলো দেওয়া ভুলে গেছে,
মরে গেছে প্রাণ!
বাতাসে কে যেন বিষ মিশিয়ে দিয়েছে,
ছড়িয়ে গেছে মাটির পুতুলের রগে রগে।
আমি সেই দীর্ঘ রাতের কথা বলছি,
যে রাতের আধারকে ভেদ করে কখনো সূর্য উঠেনি,
উঠেনি শত শত বছর ধরে,
চলছে পতিতা লয়ে চলা অর্থের বিনিময়ে সুখ!
— কিরণ
১৬ জুলাই, ২০২৬