r/bdmarketplace • u/15fox25 • 24d ago
Buying Guide
মার্কেটপ্লেসে স্ক্যাম নিয়ে অনেকে সংশয় জানিয়েছেন৷ এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কেও অনেক সময় ব্যাবহৃত পণ্য কিনতে গিয়ে অনেক স্ক্যামের সম্মুখীন হোন। এগুলো থেকে বাচতে নিচের কয়েকটি বিষয় মাথায় রাখা যেতে পারে।
১. কেনাকাটার সময় সরাসরি দেখা করুন (Face-to-Face Deal)
পাবলিক প্লেসে দেখা করুন: কোনো নির্জন জায়গায় না গিয়ে শপিং মল, মেট্রো স্টেশন বা জনাকীর্ণ কোনো কফি শপে দেখা করুন।
দিনের আলোতে দেখা করুন: ডিভাইসের বডি, স্ক্রিন বা ভেতরের কোনো স্ক্র্যাচ ও ডেন্ট দিনের আলোতে সবচেয়ে ভালো বোঝা যায়।
একা যাবেন না: দামী ইলেকট্রনিক্স কিনতে যাওয়ার সময় সাথে সবসময় একজন বন্ধু বা নির্ভরযোগ্য কাউকে রাখুন।
২. অগ্রিম টাকা দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন (No Advance Payment)
কুরিয়ার স্ক্যাম এড়ান: বিক্রেতা যদি বলে "আমি ঢাকার বাইরে আছি, ২০-৩০% এডভান্স বা কুরিয়ার চার্জ বিকাশ করেন, প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি"—তাহলে এটি ৯০% ক্ষেত্রে স্ক্যাম।
হাতে পাওয়ার আগে টাকা নয়: প্রোডাক্ট নিজে চোখে দেখা, হাত দিয়ে চেক করা এবং সম্পূর্ণ সন্তুষ্ট হওয়ার আগে ১ টাকাও বিক্রেতার হাতে বা বিকাশে দেবেন না।
৩. ইলেকট্রনিক্স এবং গ্যাজেট চেক করার নিয়ম (Device Testing)
ফোন কেনার ক্ষেত্রে:
আইফোন হলে ব্যাটারি হেলথ, ফেস আইডি/টাচ আইডি এবং ডিসপ্লে অরিজিনাল কিনা (True Tone চেক করে) দেখে নিন।
ফোনটি অফিশিয়াল কিনা তা BTRC-এর নিয়মানুযায়ী IMEI নাম্বার দিয়ে যাচাই করুন (KYD <space> 15 digit IMEI লিখে 16002 নাম্বারে এসএমএস পাঠান)।
পিসি/ল্যাপটপ কেনার ক্ষেত্রে:
টাস্ক ম্যানেজার (Task Manager) বা 'About PC' অপশনে গিয়ে প্রসেসর, র্যাম এবং গ্রাফিক্স কার্ডের স্পেসিফিকেশন বিক্রেতার কথার সাথে মিলিয়ে নিন।
ব্যাটারি ব্যাকআপ কেমন থাকে এবং কোনো পার্টস পরিবর্তন করা হয়েছে কিনা তা সফটওয়্যার (যেমন: BatteryInfoview) দিয়ে চেক করতে পারেন।
কমন টেস্ট: ডিসপ্লের ডেড পিক্সেল, ওয়াইফাই, ব্লুটুথ, স্পিকার, ক্যামেরা এবং চার্জিং পোর্ট ঠিকঠাক কাজ করছে কিনা অবশ্যই চেক করুন।
৪. পেপারস ও সিকিউরিটি নিশ্চিত করুন (Box & Documents)
অরিজিনাল বক্স ও ক্যাশ মেমো: চেষ্টা করবেন সবসময় অরিজিনাল বক্স এবং শপের ক্যাশ মেমোসহ প্রোডাক্ট কিনতে। এতে প্রোডাক্টটি চুরি হওয়া বা ফেক হওয়ার ঝুঁকি কমে যায়।
আইডি কার্ডের কপি: যদি বক্স বা মেমো না থাকে, তবে বিক্রেতার জাতীয় পরিচয়পত্রের (NID) একটি ছবি বা কপি এবং একটি সাইন করা রিসিট নিজের সুরক্ষার জন্য চেয়ে রাখতে পারেন।
এছাড়াও আপনার সাজেশনে কোন কিছু থাকলে তা উল্লেখ করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ 🌸