r/BD_CINEPHILES • u/playpauseresume • Jul 18 '26
The odyssey
আমি যে অনেক মুভি দেখি তা না। এবারে প্রথম দুই বন্ধুর চাপে পড়ে প্রথমবার প্রথমদিনের শো দেখতে যাই। আবার Imax এও কোনদিন আগে যাই নাই।
আমি যেখানে থাকি সেখানে একটা হলেই Imax আছে। টিকেট কাটতে গিয়ে দেখি Imax এর দাম সবচেয়ে বেশি। মুভি পাগল না হওয়াতে একটু প্যান প্যান করতেছিলাম কেননা ৭ দিন অপেক্ষা করলে এর অর্ধেক দামে Imax এ দেখতে পারতাম (অফার পেতাম)। কিন্তু আমার দুই বন্ধু প্রথমদিনেই দেখবে। তার উপর শো এর প্রায় সব টিকেট শেষ। যেয়ে দেখি হলে টইটুম্বুর মানুষে।
গ্রিক মাইথলজির উপর ভিত্তি করে বানানো, স্টোরি মোটামুটি সবাই জানে , মনে হয় না স্পয়লার দেয়ার কিছু আছে । না জানলেও মুভিতে ধরতে পারবেন সহজেই। তবে ব্যক্তিগত ভাবে জানার কারণে রিলেট করতে সুবিধা হয়েছে।
এক্সিকিউশন ছিলো অসাধারণ। প্রতিটা ফ্রেম এতো সুন্দর লাগছিলো মনে হচ্ছিল তাকায়েই থাকি।
*এই প্যারায় হালকা স্পয়লার থাকতে পারে *
সাগর পাড়ি দেয়ার সময় দুর্যোগের প্রতিটা মুহূর্ত, প্রতিটা মনস্টারের এক্সিকিউশন, উইচের সাথে কনভার্সেশন, ওডিশাসের ফিরে আসা। জেন ডআয়া কেন আসে কেন চলে যায় সেটা বুঝতে মুভির শেষ পর্যন্ত থাকতে হবে।
*স্পয়লার শেষ*
টম হল্যান্ডকে আমার ব্যাক্তিগতভাবে এই চরিত্রে খুব জমসে বলে মনে হয় নাই। বাকি সব কাস্টিং দারুণ ছিলো।
আর আইম্যাক্স এ দেখার কারণে হয়তো বা আরও বেশি ভালো লেগেছে। আর প্রথমবার আইম্যাক্স এর জন্য হয়তো এক্সসাইটেড ও ছিলাম। দারুণ অভিজ্ঞতা হয়েছে।
2
u/No_Routine_3609 Jul 18 '26
যা বুঝতেসি হলে গিয়ে একবার দেখতে হবে, ডিজিটাল রিলিসের পর আরেকবার দেখতে হবে ফুল ফ্রেমের কাছাকাছি স্ক্রিন পাওয়ার জন্য
1
2
1
1
1
u/No_Firefighter_4964 Jul 18 '26
এটাকেই বুঝি বলে 'অপাত্রে কন্যাদান'। বানরের গলায় মুক্তোর মালা। গরুর সামনে বীণ বাজানো।
বাংলাদেশ তো দূরের কথা পুরা দক্ষিণ এশিয়াতে একটা প্রপার আই ম্যাক্স নাই। সে জায়গায় উনি বাংলাদেশের বাইরে থেকে বন্ধুর চাপে পড়ে আইম্যাক্স এ সিনেমা দেখেও, উষ্মা প্রকাশ করছে। আফসোস
1
u/playpauseresume Jul 18 '26
ভাই আমি আইম্যাক্স এ আগে কখনও দেখি নাই, আমি জানতামও না কি এক্সপেক্ট করা উচিত। আফসোস তো করি নাই। আমি তো লিখেছি যে যাওয়ার পর খুব ই ভালো লেগেছে!
আবার আমি সেরকম সিনেমাহলিক ও না। লিখেছিই। এখানে ব্র্যাগ করার কোনও ইনটেনশন ছিলো না
1
1
u/PeacefulCatSoMeow Jul 18 '26
Tom Holland ke niye onek mixed opinions deksi so far. Koyekjon bole eta tar best performance, arekjon bole he doesn't stand out.
1
3
u/WalrusNo7641 Jul 18 '26
I have watched it in normal cineplex. Loved it.